মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২২:৩৫

মাটিরাঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:১৯
শেয়ার: mail
মাটিরাঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, প্রকৃত বন্যাদুর্গতদের মাঝে যথাসময়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, খাগড়াছড়ির জননেতা সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয় এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলার মানুষের দুর্ভোগ ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে দ্রুত দুর্যোগকালীন ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

পরে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত যতন কুমার কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামতের আশ্বাস দেন অতিথিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু

বিস্তারিত কমেন্টে