সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫১:১২
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা; বেলাল সভাপতি, মিন্টু সম্পাদক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা; বেলাল সভাপতি, মিন্টু সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার অধীনস্থ রুহিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. বেলাল হোসেনকে সভাপতি এবং মো. মনোয়ার হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না ও সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, সহ-সভাপতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জাহেদী ও মো. সাইদুর রহমান আজাদ, এবং সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ আইয়ুব ও মো. দেলোয়ার হোসেন দেলু খান।

অনুমোদনপত্রে আগামী ১৫ দিনের মধ্যে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের সমন্বয়ে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে তারা কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে কমিটি ঘোষণার পর রুহিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা; বেলাল সভাপতি, মিন্টু সম্পাদক

বিস্তারিত কমেন্টে