বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৭:০৪
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

ফারুয়ায় পাহাড়ি ঢলে নিখোঁজ জামায়াত নেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
ফারুয়ায় পাহাড়ি ঢলে নিখোঁজ জামায়াত নেতার মরদেহ উদ্ধার

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. বদিউল আলম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ফারুয়া বাজারে যাওয়ার পথে আকস্মিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তিনি ভেসে যান। এরপর থেকে স্থানীয় লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন গোয়াইনছড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

মো. বদিউল আলম ফারুয়া বাজারের একজন পরিচিত ব্যবসায়ী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফারুয়া ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা আমির মো. আব্দুল আলীম। এক শোকবার্তায় তিনি বলেন, মো. বদিউল আলম ছিলেন একজন সৎ, আমানতদার ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। পাহাড়ি ঢলের মতো মর্মান্তিক ঘটনায় তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তার সব গুনাহ মাফ করে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ফারুয়ায় পাহাড়ি ঢলে নিখোঁজ জামায়াত নেতার মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে