বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০৯:৩৮
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

ঝালকাঠিতে মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা ও শিশু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:২৩
শেয়ার: mail
ঝালকাঠিতে মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা ও শিশু

ঝালকাঠির নলছিটিতে মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ৬ থেকে ৭ বছর আগে উপজেলার হাঁড়িখালী গ্রামের মো. আজিজ মোল্লার মেয়ে লাকি আক্তারের সঙ্গে নলছিটি শহরের থানারপুল এলাকার আদম আলীর ছেলে সাইদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের প্রায় দেড় বছর পর তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।

লাকি আক্তার জানান, তার স্বামী নেশাগ্রস্ত এবং শাশুড়ি তাকে মারধর করতেন। পারিবারিক কলহের কারণে তিনি তিন সপ্তাহ আগে স্বামীকে তালাক দেন। এরপর সাইদুল ইসলাম তাদের মেয়েকে নিজের কাছে নিতে চান। তবে লাকি আক্তার মেয়েকে বাবার কাছে দিতে রাজি ছিলেন না। এ নিয়ে সাইদুল মামলা করার হুমকি দেন। এতে লাকি আক্তারের বাবা আজিজ মোল্লা নাতনি ফাহিমাকে তার বাবার কাছে দিয়ে দেওয়ার পরামর্শ দেন। এতে পরিবারের প্রতি অভিমান করে লাকি তার শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করেন। বর্তমানে তিনি তার বাবার কাছে রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ঝালকাঠিতে মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা ও শিশু

বিস্তারিত কমেন্টে