বাংলাদেশ ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

আত্মবিশ্বাস আছে, তবে আত্মতুষ্টি নয়—এবারের বিশ্বকাপকে ঘিরে এমনই বার্তা দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তার দলকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হলেও, এবারের আসর আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় বেশি কঠিন ও অনিশ্চিত বলে মনে করছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয়ের পর শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি আসন্ন প্রতিপক্ষের পাশাপাশি সম্ভাব্য ফাইনাল নিয়েও কথা বলেন। মজার ছলে তিনি জানান, সুযোগ পেলে ফাইনালে স্পেনের মুখোমুখি হতে আপত্তি নেই তার।

স্পেনের প্রশংসা করে স্কালোনি বলেন, “ফেভারিট হওয়ার জন্য একটি দলকে ঠিক কী করতে হয়, তা আমি জানি না। তবে স্পেন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নিজেদের আরও উন্নত করেছে। তারা ধীরে ধীরে আরও শক্তিশালী ও পরিণত হয়ে উঠছে।”

তবে স্পেনের প্রশংসা করলেও কোনো দলকে এককভাবে শিরোপার প্রধান দাবিদার বলতে নারাজ আর্জেন্টাইন কোচ। তার মতে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভ্রমণের ক্লান্তি, আবহাওয়া, মাঠের অবস্থা এবং বলের আচরণের মতো নানা বিষয় ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

স্কালোনি বলেন, “এটি খুবই জটিল একটি প্রতিযোগিতা। তাই কোনো দলকে পরিষ্কার ফেবারিট বলা কঠিন। এখন পর্যন্ত কোনো দলই অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে যেতে পারেনি।”

সম্ভাব্য ফাইনাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে হলে আমি আজই চুক্তিতে সই করতে রাজি। তবে সেই পথ এখনও অনেক দীর্ঘ। আমাদের দুই দলের সামনেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।”

বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় দলগুলোর পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তার মতে, নামী দলগুলোও প্রত্যাশিত আধিপত্য দেখাতে পারছে না।

তিনি বলেন, “ফ্রান্স শুরু থেকেই শক্তিশালী ছিল এবং এখনও আছে। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষেও তাদের কঠিন লড়াই করতে হয়েছে। এই বিশ্বকাপ আগের আসরগুলোর মতো নয়।”

বড় দলগুলোর ছন্দ হারানোর পেছনে খেলোয়াড়দের দীর্ঘ ক্লাব মৌসুমের ক্লান্তিকেও দায়ী করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ। তার ভাষায়, “অনেক ফুটবলার দীর্ঘ মৌসুম শেষে বিশ্বকাপে এসেছে। সেই ক্লান্তির প্রভাব মাঠে দেখা যাচ্ছে। সম্ভবত এ কারণেই আমরা আগের মতো ধারাবাহিক আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল দেখতে পাচ্ছি না। যাদের ফেবারিট ধরা হয়েছিল, তারাও প্রত্যাশা পূরণ করতে পারছে না। এখন পর্যন্ত কোনো দলই নিখুঁত ফুটবল খেলতে পারেনি।”

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

প্রকাশিত: ০৭:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬