বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫০:০২
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

আড়াই কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি ও তার স্ত্রী-সন্তান গ্রেপ্তার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
আড়াই কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি ও তার স্ত্রী-সন্তান গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের হেরোইনসহ জেলার শীর্ষ মাদক কারবারিদের একজন হিসেবে পরিচিত আব্দুর রহমান, তার স্ত্রী এবং দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেল ৫টার দিকে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

গ্রেপ্তার আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। অন্য গ্রেপ্তাররা হলেন তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে মো. শুকুদ্দি ও মাসুদ রানা।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আব্দুর রহমানের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ি থেকে দুই কেজি ৬৯৫ গ্রাম হেরোইন, হেরোইন প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, পাঁচটি স্মার্টফোন এবং নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারত থেকে হেরোইন এনে তা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

হেরোইন উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আড়াই কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি ও তার স্ত্রী-সন্তান গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে