বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩২:১৯
শিরোনাম
● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে

এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল

কোয়ার্টার-ফাইনালের টিকিটের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় রোববার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচ। জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচটিকে কঠিন পরীক্ষা হিসেবেই দেখছেন। অন্যদিকে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুত নরওয়ে।

অতীতের পরিসংখ্যানও নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের আগের চারটি দেখায় একবারও জয়ের মুখ দেখেনি ব্রাজিল। বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ১৯৯৮ সালে ২-১ গোলে জয় পেয়েছিল নরওয়ে।

এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তার নাম আর্লিং হালান্ড। দুর্দান্ত গোল করার ক্ষমতার পাশাপাশি তার বিস্ফোরক গতি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বিশ্বকাপে গতির দিক থেকে এখন পর্যন্ত কোনো ব্রাজিলিয়ান ফুটবলার হালান্ডকে ছাড়িয়ে যেতে পারেননি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ৬০ গোল করা হালান্ড ইরাকের বিপক্ষে ঘণ্টায় ৩৬.৫ কিলোমিটার সর্বোচ্চ গতিতে দৌড়ে নজর কাড়েন। সেনেগালের বিপক্ষে তার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৫.২ কিলোমিটার। আইভরি কোস্টের বিপক্ষে গতি ছিল ঘণ্টায় ৩১.৪ কিলোমিটার, আর ফ্রান্সের বিপক্ষে তিনি মাঠেই নামেননি।

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির ফুটবলার ডান-ব্যাক দানিলো। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ঘণ্টায় ৩৪.২ কিলোমিটার গতিতে দৌড়েছেন, যা হালান্ডের সর্বোচ্চ গতির চেয়ে ২.৩ কিলোমিটার কম। ভিনিসিয়ুস জুনিয়র, মারকিনিওস ও রাফিনিয়ার গতিও ৩৫ কিলোমিটারের নিচেই রয়েছে।

খেলোয়াড়দের সর্বোচ্চ গতি (কিমি/ঘণ্টা)

খেলোয়াড় দল প্রতিপক্ষ সর্বোচ্চ গতি
দানিলো ব্রাজিল স্কটল্যান্ড ৩৪.২
ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিল মরক্কো ৩৪.১
মারকিনিওস ব্রাজিল জাপান ৩৩.৮
রাফিনিয়া ব্রাজিল হাইতি ৩৩.৩
আর্লিং হালান্ড নরওয়ে ইরাক ৩৬.৫
আর্লিং হালান্ড নরওয়ে সেনেগাল ৩৫.২
আর্লিং হালান্ড নরওয়ে আইভরি কোস্ট ৩১.৪
আর্লিং হালান্ড নরওয়ে ফ্রান্স খেলেননি

এমন পরিসংখ্যানের পর ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে হালান্ডকে আটকে রাখা। আর নরওয়ের লক্ষ্য থাকবে তাদের তারকা স্ট্রাইকারকে সামনে রেখে ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল

বিস্তারিত কমেন্টে