শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৯:৫৪
শিরোনাম
● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● বেগমগঞ্জে ড্রেনের পাশে মিলল নবজাতক কন্যাশিশু ● চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ● অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র ● সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ● পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● স্বাধীনতার পর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ বিএনপি সরকারের: এমপি জাহান্দার ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● বেগমগঞ্জে ড্রেনের পাশে মিলল নবজাতক কন্যাশিশু ● চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ● অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র ● সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ● পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● স্বাধীনতার পর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ বিএনপি সরকারের: এমপি জাহান্দার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, রোববার বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বর এলাকায় একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অধ্যাপক ফজলুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। কর্মজীবনের বড় একটি সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও রাষ্ট্রচিন্তায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ।

সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিস্তারিত কমেন্টে