শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৪:২০

১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩৯
শেয়ার: mail
১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য বিক্রি, সেবন ও জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জন মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী এবং জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের পাবনায় নিয়ে ডোপ টেস্ট সম্পন্ন করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাসে চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়েছে।

এ ছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজার গাছ ও শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর এলাকার ছোটশালিখা মহল্লার আতিকুর রহমান আতিক, শাকিল আহম্মেদ, আজিম উদ্দিন, আসাদুল ইসলাম মান্না; বৃগুয়াখড়া গ্রামের মুন্না, সারোরা গ্রামের শাহিন আলম, দোদারিয়া গ্রামের আশরাফুল ইসলাম এবং বড়শালিখা গ্রামের আসানুর ইসলাম।

এদিকে একই রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা বাজারের একটি দোকানঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন দক্ষিণ সেনগ্রাম এলাকার মহরম মোল্লা, জহুরুল ইসলাম, লুৎফর রহমান, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন ও আব্দুর রহমান। তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে