শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১০:১১

সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে রিপন হোসেন নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে