বাংলাদেশ ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

এক পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চর আহাম্মদপুর গ্রামের কালাম মাস্টারের বাড়ি-সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আশামনি, সুমাইয়া ও ফাতেমা একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। পরে দ্রুত মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— চর আহাম্মদপুর গ্রামের তুহিনের মেয়ে আশামনি (১১), একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শুকুর আলীর মেয়ে সুমাইয়া (১১)। সুমাইয়া তার নানা চর আহাম্মদপুর গ্রামের বাসিন্দা খোরশেদের বাড়িতে বেড়াতে এসেছিল। তারা সবাই চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

রবিবার, ৫ জুলাই ২০২৬
এক পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু
জনপ্রিয় সংবাদ

এক পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬