বাংলাদেশ ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

‘জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমি যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, সেটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহাবস্থান, যা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ফল উৎসব তারই একটি অংশ। আমি খুবই আনন্দিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই উপলব্ধির জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নতুন যারা আসবে, তারাও যেন এই ধারা অব্যাহত রাখে।”

তিনি আরও বলেন, “আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শুধু আদর্শিক সহযোদ্ধাদের নিয়েই নয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পথ চলতে অঙ্গীকারাবদ্ধ। আমি বিশ্বাস করি, এ ধরনের সামাজিক আয়োজন আরও বৃদ্ধি পাবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব রাখা এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে আমরা সবসময় কর্মসূচি প্রণয়ন করি। তারই ধারাবাহিকতায় আজকের ফল উৎসবের আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের মধ্যে সম্প্রীতির বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”

জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভাইদের এমন একটি আয়োজনের জন্য সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা দেখছি, তারা অন্যান্য ছাত্রসংগঠনের নেতাদেরও আন্তরিকভাবে বরণ করে নিচ্ছেন এবং আতিথেয়তা দিচ্ছেন। সহাবস্থানের এমন রাজনীতিকে আমি সাধুবাদ জানাই।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, “আমরা যারা নতুন এসেছি, আমাদের জন্য এই আয়োজনটি খুবই আকর্ষণীয়। ভবিষ্যতেও তাদের কাছ থেকে এমন আরও আয়োজন প্রত্যাশা করি। এমন সুন্দর উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

বুধবার, ১ জুলাই ২০২৬
জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব
জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

প্রকাশিত: ১১:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬