বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৩:৫৬
শিরোনাম
● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফিরতে চাইলেও সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।

সোমবার পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাচাদো বলেন, দেশের এই সংকটময় সময়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চান। তবে সরকার তার প্রবেশ ঠেকাতে বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাচাদোর দাবি, পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও, যারা তার দেশে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চেয়েছেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে।

গত সপ্তাহে সংঘটিত শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়ায় অন্তত ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বর্তমানে মানবিক সহায়তা বহনকারী ফ্লাইটের জন্য আংশিকভাবে চালু করা হয়েছে। এছাড়া ভ্যালেন্সিয়া ও মারাকাইবো বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

গত ডিসেম্বর থেকে নির্বাসনে থাকা মাচাদো পরবর্তীতে নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার ছয় মাস পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে আগ্রহী বলে গত মে মাসে ঘোষণা দিয়েছিলেন মাচাদো। তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

বিস্তারিত কমেন্টে