বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২০:৫০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

পাবনার চাটমোহর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহেদ আলী (৫৭) এবং বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের জোনাব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫)।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশ পৃথক অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চাটমোহর থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত দুই মাসে অন্তত ৪০ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণ করা গেলে উপজেলার অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পুলিশ সুপারের নির্দেশনা ও পরামর্শে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

বিস্তারিত কমেন্টে