রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৬:৩১

৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক অ্যাকাডেমিক অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষাবৃত্তি ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকার চেক ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, আন্তর্জাতিক অংশীদারত্ব, জ্ঞান বিনিময় এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব। দক্ষতা, সক্ষমতা ও ইতিবাচক মানসিকতার সমন্বয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে যথাযথভাবে স্বীকৃতি ও উৎসাহ দেওয়া প্রয়োজন। গবেষণা, ফেলোশিপ ও স্কলারশিপ কার্যক্রমের ইতিবাচক দিকগুলো আরও দৃশ্যমানভাবে তুলে ধরতে হবে, যাতে শিক্ষার্থীরা গবেষণামুখী হয়ে উঠতে উৎসাহিত হয়।

অনুষ্ঠানে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষাবৃত্তি ও স্পোর্টস স্কলারশিপের আওতায় মোট ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তি, ১৮২ জন অসচ্ছল মেধাবী শিক্ষাবৃত্তি এবং ১২ জন অ্যাথলেট শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ পান। এছাড়া ৭ জন শিক্ষার্থীর হাতে ইউজিসি মেধাবৃত্তির চেকও তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

বিস্তারিত কমেন্টে