বাংলাদেশ ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

উৎসবমুখর আয়োজনে তেজগাঁও কলেজে নবীন বরণ, দক্ষতা ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ববি হাজ্জাজের

তেজগাঁও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) কলেজের অডিটোরিয়াম-১-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. জাফরুল আজম। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবারের নবীন বরণ অনুষ্ঠানে ছিল আধুনিকতার ছোঁয়া। মূল অনুষ্ঠানটি অডিটোরিয়াম-১-এ অনুষ্ঠিত হলেও স্থানসংকটের কারণে কলেজের প্রতিটি শ্রেণিকক্ষে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে বসেই সরাসরি পুরো অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পান।

নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে সিনিয়র শিক্ষার্থীরাও বিভিন্ন শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীরা যেন শুধু ডিগ্রিধারী না হয়ে দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করা হচ্ছে। কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই শুধু পরীক্ষায় ভালো ফল নয়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও বাস্তব দক্ষতা অর্জন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রতিবছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করেও কাঙ্ক্ষিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী এমন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই সময়োপযোগী, ক্যারিয়ারভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা সম্প্রসারণ এখন সময়ের দাবি।

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, কেবল পুথিগত জ্ঞান দিয়ে আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতে নতুন শিক্ষা কার্যক্রমে নৈতিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সোমবার, ২৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

উৎসবমুখর আয়োজনে তেজগাঁও কলেজে নবীন বরণ, দক্ষতা ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ববি হাজ্জাজের

প্রকাশিত: ০১:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬