শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪০:২৫
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উপলক্ষে রাঙামাটিতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৯টায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকার মানিকছড়ি মানিক লাল দেওয়ান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।

রাঙামাটি স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক কমল চাকমা, স্বাস্থ্য পরিদর্শক কিরণ ধর চাকমাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সারাদেশের মতো রাঙামাটি জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়সভেদে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। ভিটামিন ‘এ’-এর ঘাটতিতে রাতকানা, চোখের ক্ষতি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লাখ আইইউ (IU) মাত্রার একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ আইইউ (IU) মাত্রার একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রাঙামাটি জেলায় এ কার্যক্রম বাস্তবায়নে ১ হাজার ২৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার ১০টি উপজেলা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন ও ১৫৯টি ওয়ার্ডে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে ২ হাজার ৪১৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

চলতি বছর রাঙামাটি জেলায় মোট ৮৬ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশু রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন

বিস্তারিত কমেন্টে