বাংলাদেশ ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পুকুর থেকে বস্তাবন্দী রিকশাচালকের মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে স্থানীয়রা পুকুরে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে নাটোর সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলে ভেতরে একজন ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের মাধ্যমে মরদেহটি নাটোর সদর উপজেলার লেংগুরিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা কমল কুমার দাস (৩৭) হিসেবে শনাক্ত করা হয়। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে নাটোর জেলা পুলিশের একাধিক ইউনিট তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

রবিবার, ২৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পুকুর থেকে বস্তাবন্দী রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬