মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৯:৫২
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলায় কুবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলায় কুবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (কুবিআরইউ)।

বুধবার (২৪ জুন) সংগঠনটির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করতেই এ ধরনের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক ও হিংস্র আক্রমণ মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

এতে আরও বলা হয়, সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগজনক। অতীতে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

কুবি রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুন ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক আহত হন বলে দাবি করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলায় কুবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

বিস্তারিত কমেন্টে