মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৯:০৩
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা দলকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে না। এ প্রেক্ষাপটে তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় তারা ২০২৬ সালের ১৯ জুন থেকে জাতীয় পার্টির সব সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণাও দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জি এম হাসান।

এছাড়া কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

অন্যান্য পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী এবং মাস্টার ফিরোজ।

সংবাদ সম্মেলনে নেতারা আরও জানান, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কি না, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২০ জুন ২০২৬ | Globe kalprakash.com

জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ

বিস্তারিত কমেন্টে