বাংলাদেশ ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

চা বাগান থেকে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের আসান নগর এলাকা থেকে বাইকটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে আসান নগর এলাকার সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলামের চা বাগানে কাজ করতে যান চা শ্রমিকরা। এ সময় বাগানের ভেতরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা স্থানীয়দের জানান। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভিড় জমায়।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে রুহিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে চা বাগান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাইকটির প্রকৃত মালিকের সন্ধান এবং এটি কীভাবে বা কী উদ্দেশ্যে এখানে এসেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চা বাগান থেকে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার

প্রকাশিত: ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬