বাংলাদেশ ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল তিনটায় সিঙ্গাপুর থেকে আসা বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এর আগে গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাঁরা অসুস্থ নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় পানি পানের পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সাবেক এই মন্ত্রী। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে আজ তাঁকে দেশের বাইরে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রকাশিত: ১২:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬