মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪১:৫৮
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

আমগাছে উঠলেন প্রধান শিক্ষক, নেটওয়ার্ক সংকটে অনলাইন হাজিরায় ভোগান্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৩৪
শেয়ার: mail
আমগাছে উঠলেন প্রধান শিক্ষক, নেটওয়ার্ক সংকটে অনলাইন হাজিরায় ভোগান্তি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন হাজিরা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন এক প্রধান শিক্ষক। মোবাইল নেটওয়ার্ক না থাকায় শেষ পর্যন্ত আমগাছের ডালে উঠে হাজিরা পাঠাতে হয়েছে তাকে।

ঘটনাটি ঘটেছে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের অনলাইন হাজিরা কার্যক্রমের প্রথম দিন সোমবার (১৫ জুন) সকালে এমন পরিস্থিতির মুখোমুখি হন।

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর কথা রয়েছে।

কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিপাকে পড়েন প্রধান শিক্ষক। দুই পাহাড়ের মাঝখানে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট নিচু এলাকায় বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় বিদ্যালয়ের ছাদেও কোনো নেটওয়ার্ক পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, প্রথমে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে চেষ্টা করেও নেটওয়ার্ক না পেয়ে তিনি পাহাড়ের চূড়ায় ওঠেন। সেখানেও সফল না হয়ে শেষ পর্যন্ত একটি আমগাছে উঠে মোবাইল সংযোগ পান। পরে গাছের ডালে বসেই হাজিরা খাতার ছবি তুলে উপজেলা শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপে পাঠান।

তিনি বলেন, “অনলাইন হাজিরা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। শেষ পর্যন্ত গাছে উঠে নেটওয়ার্ক পেয়েছি। চাকরি করি পরিবারের দায়িত্ব পালনের জন্য। চাকরি ঠিক রাখতে হলে এমন পরিস্থিতিতে ঝুঁকি নিতেই হয়।”

এদিকে প্রধান শিক্ষকের গাছে উঠে নেটওয়ার্ক খোঁজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকার বাস্তবতা বিবেচনায় অনলাইন হাজিরা ব্যবস্থায় বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৮৮টি বিদ্যালয়ের অনলাইন হাজিরা পাওয়া গেছে। নেটওয়ার্ক সমস্যার কারণে ২৮টি বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষকের হাজিরা পাওয়া যায়নি।

তিনি বলেন, “যেসব বিদ্যালয়ে ফোর-জি নেটওয়ার্ক রয়েছে, সেখান থেকে অনলাইন হাজিরা এসেছে। নেটওয়ার্কবিহীন এলাকার শিক্ষকরা মোবাইল বার্তার মাধ্যমে তথ্য জানিয়েছেন। আশা করছি, ধীরে ধীরে হাজিরার হার বাড়বে।”

দুর্গম পাহাড়ি এলাকার এই ঘটনা আবারও সামনে এনেছে ডিজিটাল সেবার পথে থাকা অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি। সংশ্লিষ্টদের মতে, অনলাইন ব্যবস্থার কার্যকর বাস্তবায়নে প্রত্যন্ত এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা জরুরি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

আমগাছে উঠলেন প্রধান শিক্ষক, নেটওয়ার্ক সংকটে অনলাইন হাজিরায় ভোগান্তি

বিস্তারিত কমেন্টে