বাংলাদেশ ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আর্জেন্টিনার রঙে রঙিন কানসাস, বিশ্বকাপ শুরুর আগেই উৎসবে মেতেছে সমর্থকরা

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আর মাত্র একদিন বাকি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় লিওনেল স্কালোনির দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে শুরু হয়ে গেছে আর্জেন্টিনা সমর্থকদের উৎসব।

নীল-সাদা জার্সি, পতাকা, ঢাক-ঢোল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো শহর। সাধারণত শান্ত পরিবেশের জন্য পরিচিত কানসাসে রোববার থেকেই ভিড় জমাতে শুরু করেছেন হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক।

শহরের একটি জনপ্রিয় রেস্তোরাঁ এলাকাকে ঘিরে আয়োজন করা হয় বিশাল সমর্থক সমাবেশ। আর্জেন্টিনার একটি জনপ্রিয় বিয়ার ব্র্যান্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত আর্জেন্টাইনরা। পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে আসা অসংখ্য সমর্থকও যোগ দেন উচ্ছ্বাসে।

শুধু আর্জেন্টাইনরাই নন, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরাও উপস্থিত ছিলেন এই জমায়েতে। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই কিংবদন্তি—লিওনেল মেসি ও প্রয়াত দিয়েগো ম্যারাডোনা।

সমাবেশস্থলের পাশের সোল মন্টেসরি স্কুলের বেড়াজুড়ে শোভা পায় আর্জেন্টিনার পতাকা, তিন তারকাখচিত ব্যানার, বিভিন্ন ক্লাবের প্রতীক, দেশের বিভিন্ন শহরের নাম এবং মেসি-ম্যারাডোনার ছবি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিংবদন্তি সমর্থক ‘তুলা’র বিখ্যাত ড্রাম। ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারে বিশ্বের সেরা সমর্থক হিসেবে স্বীকৃতি পাওয়া তুলা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মারা গেলেও তার পরিবারের উদ্যোগে ঐতিহাসিক ড্রামটি এবারও বিশ্বকাপে উপস্থিত হয়েছে।

ড্রামটি বহনকারী গিয়ের্মো টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ১৯৭৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে এই ড্রাম রয়েছে। এবারও এটি সমর্থকদের একত্রিত করছে এবং আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।

মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে আরও হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক কানসাসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। ৭৬ হাজার দর্শক ধারণক্ষমতার কানসাস সিটি স্টেডিয়ামও নীল-সাদা সমর্থকে ভরে উঠবে বলে আশা আয়োজকদের।

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার অভিযান শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। কিন্তু তাদের সমর্থকেরা ইতোমধ্যেই কানসাসে তৈরি করেছেন বিশ্বকাপের আবেগ, উন্মাদনা আর উৎসবের অনন্য এক পরিবেশ।

kalprakash.com/SAS

সোমবার, ১৫ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আর্জেন্টিনার রঙে রঙিন কানসাস, বিশ্বকাপ শুরুর আগেই উৎসবে মেতেছে সমর্থকরা

প্রকাশিত: ০৫:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬