বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০০:০৪
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

গরুবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৪
শেয়ার: mail
গরুবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে গরুবোঝাই ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় জাফর শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর শেখ উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত রহিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর শেখ ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে লালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গরুবোঝাই ভটভটি তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ভটভটি ও এর চালক আনিসুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

গরুবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে