বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ১০:২১:১৭

মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে: জাতিসংঘ মহাসচিব

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে: জাতিসংঘ মহাসচিব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে এবং এর নেতিবাচক প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে। সাম্প্রতিক সময়ে সংঘাতের বিস্তার ঘটেছে এবং সামগ্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

গুতেরেস উল্লেখ করেন, যেখানে কার্যকর যুদ্ধবিরতি থাকার কথা ছিল, সেখানে এখন তা অনেকটাই সীমিত হয়ে এসেছে এবং বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই সীমিত সংঘাত যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। তাই এ ঝুঁকিকে অবহেলা করার কোনো সুযোগ নেই।

জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। এখন সময় শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward