বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ‘হেড অব ইসলামী ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি পূরণের জন্য ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ইসলামী ব্যাংকিং, শরিয়াহভিত্তিক বিনিয়োগ, ব্যবসা পরিচালনা ও নীতিনির্ধারণ বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে।
আবেদনকারীদের কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
নির্বাচিত প্রার্থীরা ঢাকায় কর্মরত থাকবেন। আকর্ষণীয় বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এক নজরে
প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক পিএলসি
পদ: হেড অব ইসলামী ব্যাংকিং ডিভিশন (এসভিপি-এসইভিপি)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
আবেদন শুরু: ২ জুন ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: ওয়ান ব্যাংক ক্যারিয়ার পোর্টাল।
জব ডেস্ক 























