বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২১:১৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:০২
শেয়ার: mail
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের প্রাক্কালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করার মার্কিন প্রচেষ্টা একটি ‘সেকেলে ও অবাস্তব স্বপ্ন’। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, দেশের আত্মরক্ষামূলক পারমাণবিক শক্তি বৃদ্ধির নীতি চূড়ান্ত এবং এটি কোনো শর্ত ছাড়াই বাস্তবায়ন করা হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের সেই দাবিও প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছিল চীন ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একমত হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সম্প্রতি উত্তর কোরিয়া একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র প্রকাশ্যে এনেছে। ওই কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণের নির্দেশ দেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গোলাবারুদ কারখানা পরিদর্শন করে আগামী পাঁচ বছরে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকের আগে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতেই উত্তর কোরিয়া নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি প্রকাশ করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই দেশটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদারে মনোযোগী।

প্রায় সাত বছর পর শি জিনপিংয়ের এই সফরকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই বর্তমানে পিয়ংইয়ংয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

সূত্র: এবিসি

ট্যাগসমূহ: উত্তর কোরিয়া

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা

বিস্তারিত কমেন্টে