বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৮:০৮
শিরোনাম
● হাবিপ্রবির কৃষিভিত্তিক সংগঠন ‘শস্যবৃত্তের’ দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা ● মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কে চিঠি দিয়ে হুমকি ● সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বুরকিনা ফাসোয় চালু হলো বিজ্ঞান প্রতিযোগিতা ● পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, ২৭ জনই শিক্ষার্থী ● স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি ● চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান ● বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী ● স্টারলিংককে অনুমোদন দিচ্ছে না ভারত, মাস্কের ক্ষোভ ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হাবিপ্রবির কৃষিভিত্তিক সংগঠন ‘শস্যবৃত্তের’ দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা ● মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কে চিঠি দিয়ে হুমকি ● সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বুরকিনা ফাসোয় চালু হলো বিজ্ঞান প্রতিযোগিতা ● পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, ২৭ জনই শিক্ষার্থী ● স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি ● চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান ● বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী ● স্টারলিংককে অনুমোদন দিচ্ছে না ভারত, মাস্কের ক্ষোভ ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মন্ত্রীর পদত্যাগ নিয়ে ডাকসু নেতা সর্ব মিত্র চাকমার ফেসবুক পোস্টে আলোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:১৪
শেয়ার: mail
মন্ত্রীর পদত্যাগ নিয়ে ডাকসু নেতা সর্ব মিত্র চাকমার ফেসবুক পোস্টে আলোচনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি মন্ত্রী দীপেন দেওয়ান-এর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক আচরণ এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা লেখেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রী পদ থেকে দীপেন দেওয়ানের পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ঘটনা। কারণ সাধারণত নেতারা ক্ষমতার পদ ধরে রাখতেই বেশি আগ্রহী থাকেন।

তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত পরিচয়ের অভিজ্ঞতা থেকে দীপেন দেওয়ানকে তিনি ভদ্র, মার্জিত ও স্বল্পভাষী একজন রাজনীতিবিদ হিসেবে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক অঙ্গনে বিরোধীদের আক্রমণ বা কাদা ছোড়াছুড়ি যেখানে সাধারণ বিষয়, সেখানে দীপেন দেওয়ান কখনও সেই পথে হাঁটেননি।

ডাকসুর এই নেতা আরও বলেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। তবে তিনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত নন এবং এর পেছনে অন্য কোনো অভ্যন্তরীণ কারণও থাকতে পারে বলে মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে সর্ব মিত্র চাকমা লেখেন, দেশ ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বার্থে দীপেন দেওয়ানের দায়িত্বে থাকা প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর অনুরোধ থাকলে তিনি দায়িত্ব পালনে রাজি হতেন বলেও নিজের ধারণার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দীপেন দেওয়ান পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

মন্ত্রীর পদত্যাগ নিয়ে ডাকসু নেতা সর্ব মিত্র চাকমার ফেসবুক পোস্টে আলোচনা

বিস্তারিত কমেন্টে