মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১২:১৬:৩২

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় সচিবালয়ে পৌঁছে তিনি নিয়মিত অফিস কার্যক্রমে অংশ নেন।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনা। প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মন্ত্রিপরিষদ ভবনে খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এরপর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে শিল্পখাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত একটি সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক আরেকটি সাক্ষাৎ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর দিনের সব কর্মসূচি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward