সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৬:৩০

দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:১৭
শেয়ার: mail
দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ঈদুল আজহার পর গত দুই দিনে মোট ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য সংগ্রহ করে চূড়ান্তভাবে ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়।

পরবর্তী দিন (২৯ মে) একই সময় পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়।

সব মিলিয়ে দুই দিনে মোট ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

সূত্র: বাসস

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩০ মে ২০২৬ | Globe kalprakash.com

দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

বিস্তারিত কমেন্টে