বাংলাদেশ ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮, নিখোঁজ ৩ Logo তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি Logo ২০২৬ বিশ্বকাপ ঘিরে কানাডার মেগা প্রস্তুতি, স্লোগান ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ Logo ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী  Logo নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের Logo ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের উদ্যোগ নেবে পোল্যান্ড Logo রান্না করা গরুর মাংস উচ্চমানের পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতিহা পাঠে অংশ নেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নিয়ে মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদনকালে সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দল ও সরকারের নেতারা অংশ নেন।

এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন। পরে ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮, নিখোঁজ ৩

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬