মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫০:৫২

মার্কিন-ইরান খসড়া চুক্তি নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল তেহরান

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৮:৩৯
শেয়ার: mail
মার্কিন-ইরান খসড়া চুক্তি নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল তেহরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে খসড়ার বিভিন্ন অংশে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত চুক্তি–সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন নাকচ করে দিয়ে কিছু তথ্যকে “ভুল” ও “বিভ্রান্তিকর” বলে উল্লেখ করেছে।

এর আগে মার্কিন সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরান চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি প্রাথমিক কাঠামোয় পৌঁছেছে। সেই কাঠামোর আওতায় স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাতে নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে চুক্তিটি কার্যকর করতে এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি নিরাপদ ও অবাধ রাখা হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে চলমান নৌ অবরোধ তুলে নিতে পারে।

তবে ইরানের পক্ষ থেকে খসড়া এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি করায় সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৯ মে ২০২৬ | Globe kalprakash.com

মার্কিন-ইরান খসড়া চুক্তি নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল তেহরান

বিস্তারিত কমেন্টে