বাংলাদেশ ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি Logo ২০২৬ বিশ্বকাপ ঘিরে কানাডার মেগা প্রস্তুতি, স্লোগান ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ Logo ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী  Logo নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের Logo ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের উদ্যোগ নেবে পোল্যান্ড Logo রান্না করা গরুর মাংস উচ্চমানের পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা Logo ইরানে গোপন হামলায় জড়িত ছিল আরব আমিরাত: মার্কিন প্রতিবেদন

আ. লীগের লুটপাটের কারণে আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করেছে। এর ফলে বিএনপি সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে।

তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। এই সরকার একটি ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়েছে। ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করেছে। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে।”

আজ শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “ইতোমধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ তাতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার কমিশন গঠন ও গণভোটের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ।”

তিনি বলেন, “গত তিন মাসে আমরা উন্নয়নের চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতা পেলে জনগণের জন্য আরও কাজ করতে পারব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ দলীয় নেতাকর্মীরা।

kalprakash.com/SAS

শুক্রবার, ২৯ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক

আ. লীগের লুটপাটের কারণে আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬