শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৭:১২
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:৩২
শেয়ার: mail
মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

ঈদ মানেই শাকিব খানের সিনেমা, আর শাকিব মানেই হলভর্তি দর্শক— সেই চিত্র আবারও দেখা গেল শাকিব খান–এর নতুন সিনেমা রকস্টার ঘিরে। ঈদুল আজহায় মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। দর্শকদের বাড়তি আগ্রহের কারণে মুক্তির মাত্র একদিনের মাথায় দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

ঈদের দিন বৃহস্পতিবার দেশজুড়ে ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রকস্টার’। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ছিল ১৮টি শো। তবে টিকিটের ব্যাপক চাহিদা ও দর্শকদের ভিড় সামাল দিতে শুক্রবার থেকেই শো বাড়িয়ে করা হয়েছে ৩৬টি।

সিনেমাটি নিয়ে তরুণ দর্শক ও পরিবারগুলোর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অগ্রিম টিকিট বিক্রির চাপ দেখেই শো বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে বিনোদনপ্রেমীদের অন্যতম পছন্দ হয়ে উঠেছে ‘রকস্টার’।

রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী গল্পের মিশেলে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় ছিল। বিশেষ করে শাকিব খান–এর নতুন লুক ও স্টাইল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সুনিধি নায়েক ও রোজি সিদ্দিকীর মতো তারকারা।

এবারের ঈদে প্রায় দেড় শতাধিক হলে মোট নয়টি সিনেমা মুক্তি পেলেও দর্শক চাহিদা ও হলসংখ্যার দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘রকস্টার’।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৯ মে ২০২৬ | Globe kalprakash.com

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

বিস্তারিত কমেন্টে