বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:০৭:৫০
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

মেট্রো স্টেশনের নিচে পশুর হাট, উত্তর সিটি করপোরেশনকে দুষলেন সড়কমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
মেট্রো স্টেশনের নিচে পশুর হাট, উত্তর সিটি করপোরেশনকে দুষলেন সড়কমন্ত্রী

রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে পশুর হাট বসার ঘটনায় উত্তর সিটি করপোরেশনকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উত্তর সিটি করপোরেশনকে বলা হয়েছিল—মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেশনের নিচে পশুর হাট বসবে না। কিন্তু তারা তা বসিয়েছে। যারা ইজারার টাকা নিয়েছে, দায় তাদেরই।”

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। নানা চ্যালেঞ্জ থাকলেও সার্বিকভাবে ঈদযাত্রা ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি থাকলেও তা স্বাভাবিক, কারণ একাধিক লেনের যানবাহন একসঙ্গে দুই লেনে প্রবেশ করায় সেখানে গতি কমে যাচ্ছে।

বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানান।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৭ মে ২০২৬ | Globe kalprakash.com

মেট্রো স্টেশনের নিচে পশুর হাট, উত্তর সিটি করপোরেশনকে দুষলেন সড়কমন্ত্রী

বিস্তারিত কমেন্টে