শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:২৩:০৩

বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কারগুলোকে আরও বাস্তবসম্মত, পর্যায়ভিত্তিক ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২১ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান আইএমএফ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়। অর্থমন্ত্রী এ সময় সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঠামোগত সংস্কার চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তবে তিনি উল্লেখ করেন, পূর্বের আইএমএফ কর্মসূচি ভিন্ন অর্থনৈতিক ও নীতিগত প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশীয় বাস্তবতা, রাজনৈতিক অর্থনীতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ধাপে ধাপে ও বাস্তবসম্মত অগ্রগতিকেই অগ্রাধিকার দিচ্ছে। এ প্রেক্ষাপটে নতুন নির্বাচিত সরকারের অধীনে তিন বছর মেয়াদি নতুন কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়।

তিনি জানান, নতুন পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার নিশ্চিত করবে।

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। দুই পক্ষই দ্রুত নতুন কর্মসূচি প্রণয়নের কাজ শুরুর বিষয়ে একমত হয়।

অর্থমন্ত্রী সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক–আইএমএফ বসন্তকালীন বৈঠকের আলোচনার কথাও উল্লেখ করেন এবং জানান, ওই বৈঠকের ভিত্তিতে সরকার অভ্যন্তরীণ পর্যালোচনা সম্পন্ন করেছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: আইএমএফ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি

বিস্তারিত কমেন্টে