শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৪৭:৩৯

শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও পাকিস্তানকে নতুন যুগে আরও ঘনিষ্ঠ ও অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের লক্ষ্যে দ্রুত অগ্রসর হতে হবে এবং দুই দেশের মধ্যে সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

সোমবার (২৬ মে) বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

শি জিনপিং বলেন, দুই দেশকে জনগণের কল্যাণে আরও বেশি কাজ করতে হবে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে উদাহরণ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে চীন ও পাকিস্তান একটি “অটুট ঐতিহ্যবাহী বন্ধুত্ব” গড়ে তুলেছে। কৌশলগত আস্থা ও বাস্তব সহযোগিতা দুই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, চীন সবসময় তার প্রতিবেশী কূটনীতিতে পাকিস্তানকে অগ্রাধিকার দিয়ে এসেছে।

তিনি জানান, কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়াতে হবে। পাশাপাশি বড় প্রকল্প ও জনজীবনকেন্দ্রিক উদ্যোগগুলো সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।

শি জিনপিং নিরাপত্তা সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সমন্বয় আরও শক্তিশালী করতে হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, চীন পাকিস্তানের একজন মহান বন্ধু এবং প্রেসিডেন্ট শি জিনপিং শান্তিপ্রিয় মানুষের প্রতীক। তিনি চীনের উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন এবং এক চীন নীতিতে পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পাকিস্তান বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ ও চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পকে আরও এগিয়ে নিতে প্রস্তুত।

সূত্র: সিনহুয়া

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে

বিস্তারিত কমেন্টে