বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩১:০৫
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৫০
শেয়ার: mail
নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে বিসিক জেলা কার্যালয়।

রোববার (২৪ মে) নওগাঁ জেলার চকগৌরী গরু, ছাগল ও মহিষের হাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে হাটে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, নওগাঁর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন। আরও উপস্থিত ছিলেন এসএমসিআইএফ নওগাঁর মো. একরামুল হক প্রাং, প্রমোশন কর্মকর্তা মো. ওয়ায়েস কুরুনী এবং বিসিক জেলা কার্যালয়ের এসিসি মো. শাহিন আলম।

বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিক নিয়মে সংরক্ষণ করা হলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হয়। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিসিকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৫ মে ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

বিস্তারিত কমেন্টে