সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৮:৪৩

যমুনা সেতুতে এক দিনে ৩ কোটি ২৪ লাখ টাকার টোল আদায়, যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
যমুনা সেতুতে এক দিনে ৩ কোটি ২৪ লাখ টাকার টোল আদায়, যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত সিরাজগঞ্জের যমুনা সেতু ও আশপাশের মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন পারাপার হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন সেতু পার হয়। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, সাধারণত ১৪টি বুথে টোল আদায় করা হলেও ঈদযাত্রার চাপ মোকাবিলায় অতিরিক্ত ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যানবাহন চলাচল দ্রুত ও নির্বিঘ্ন করা যায়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদ সামনে রেখে যাত্রীর চাপ আরও বাড়তে পারে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: টোল যমুনা সেতু

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

যমুনা সেতুতে এক দিনে ৩ কোটি ২৪ লাখ টাকার টোল আদায়, যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ

বিস্তারিত কমেন্টে