রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৭:৫৪

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, গড়ল নতুন বিশ্বরেকর্ড

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:১৩
শেয়ার: mail
একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, গড়ল নতুন বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি

নেপালের দিক দিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে একদিনে রেকর্ডসংখ্যক ২৭৪ জন পর্বতারোহী চূড়ায় পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, বুধবার ভোর ৩টা থেকে আরোহন শুরু হয় এবং অনুকূল আবহাওয়ার সুযোগে প্রায় ১১ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আরোহীরা সফলভাবে এভারেস্ট জয় করেন।

এর আগে ২০১৯ সালের ২২ মে একদিনে ২২৩ জন আরোহীর এভারেস্ট জয়ের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি হয়েছে।

এ বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। কারণ, আরোহনের পথে বড় বরফখণ্ড জমে থাকায় রুট পরিষ্কার করতে সময় লাগে। অন্যদিকে চীনের তিব্বত অংশ বিদেশিদের জন্য বন্ধ থাকায় সব চাপ পড়ে নেপাল রুটে।

এবার প্রায় ৫০০ বিদেশি আরোহীকে অনুমতি দেওয়া হয়েছে, যা সংখ্যার দিক থেকেও নতুন রেকর্ড।

তবে অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুষারঢাকা ঢালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পর্বতারোহীরা। বিশেষ করে ৮ হাজার মিটারের ওপরে ‘ডেথ জোন’-এ ছিল সবচেয়ে বেশি ভিড়।

বিশেষজ্ঞদের মতে, ওই উচ্চতায় দীর্ঘ সময় অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অধিকাংশ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়।

এদিকে অনুমতির ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হলেও এভারেস্ট জয়ের আগ্রহ কমেনি।

অন্যদিকে নেপালের কিংবদন্তি গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজের বিশ্বরেকর্ড আরও বাড়িয়েছেন। একই দিনে নারী আরোহী লাকপা শেরপা ১১তমবার এভারেস্টে উঠে নারীদের মধ্যে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন।

সূত্র: বিবিসি

kalprakash.com/SS 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, গড়ল নতুন বিশ্বরেকর্ড

বিস্তারিত কমেন্টে