বাংলাদেশ ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষা ও প্রতিষ্ঠান নির্বাচিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির পক্ষ থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম। আর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার।

সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. লুৎফর রহমান। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হয়েছেন রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. জান্নাতুল ফেরদৌস।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন।

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও নির্বাচিত হয়েছে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বাড়াবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষা ও প্রতিষ্ঠান নির্বাচিত

প্রকাশিত: ১১:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬