বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:০৭:৫৩
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

সংগৃহীত ছবি

মেট্রোরেলে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন মিলেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করে ছাড় কার্যকর করা হবে।

এর আগে মেট্রোরেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় ছিল। নতুন সিদ্ধান্তে এই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এর আওতায় আনা হচ্ছে।

যদিও দেশে সাধারণভাবে ৬০ বছর বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিবেচনা করা হয়, তবে মেট্রোরেলের ক্ষেত্রে আপাতত ৬৫ বছর বয়স থেকে এই সুবিধা কার্যকর করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের পরিচালন ব্যয়, রাজস্ব আয় এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বিষয় বিবেচনায় নিয়েই এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)–এর হিসাব অনুযায়ী, এই ছাড় কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ। আর্থিক বিষয় বিবেচনায় রেখেই অর্থ বিভাগের অনুমোদন নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় চালুর বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে মেট্রোরেলের আয় ও পরিচালন পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

বিস্তারিত কমেন্টে