বাংলাদেশ ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য  রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরকারি হাসপাতালগুলোকে ইচ্ছাকৃতভাবে স্বয়ংসম্পূর্ণ করা হয় না, যাতে রোগীরা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হন।

সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, সরকার সরকারি হাসপাতালগুলোকে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করে না। তার দাবি, বেসরকারি হাসপাতালের সঙ্গে অবৈধ সমঝোতার কারণেই রোগীদের সেখানে পাঠানো হয়।

রুমিন ফারহানা বলেন, পরীক্ষা-নিরীক্ষাগুলো প্রাইভেট হাসপাতালেই করাতে হয়। এ কারণেই সরকারি হাসপাতালের মেশিনগুলো বছরের বেশিরভাগ সময় নষ্ট পড়ে থাকে।

টকশোতে তিনি দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৪৭৫ জন শিশুর মৃত্যুর তথ্য দেওয়া হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি বলেন, যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশু। উচ্চবিত্তরা বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা নিতে পারলেও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সেই সুযোগ পায় না।

তিনি আরও অভিযোগ করেন, শিশুদের টিকা, পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সরকারি হাসপাতালে দরিদ্র শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পুরো স্বাস্থ্যব্যবস্থার দায় সরকারের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

প্রকাশিত: ০২:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬