সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৮:০২

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন এম আর হোসাইন জহির

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:০৪
শেয়ার: mail
পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন এম আর হোসাইন জহির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর হোসাইন জহির।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় জহির বলেন, পদ-পদবি বড় কথা নয়—মাটি ও মানুষের জন্য, বিশেষ করে নিজ এলাকার মানুষের জন্য কাজ করতে পারার সুযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান সিনিয়র জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে দীর্ঘ ১৭ বছর কোনো সরকারি পদ বা দায়িত্ব ছাড়াই মানুষের জন্য কাজ করে গেছেন এবং পরবর্তীতে যোগ্য স্থানে সম্মানিত হয়েছেন—যা সবার জন্য অনুকরণীয় উদাহরণ।

তিনি আরও বলেন, পদ-পদবি নয়, মাননীয় মন্ত্রীর নীতি-আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে কাজ করাই তার কাছে মুখ্য। এমন আদর্শ ও অধ্যবসায়ী ব্যক্তির অধীনে কাজ করার সুযোগকে তিনি সম্মানের বলে উল্লেখ করে মন্ত্রী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন এম আর হোসাইন জহির

বিস্তারিত কমেন্টে