রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:২৬:১০
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিদেশ থেকে ফিরেই গ্রেপ্তার জেনেভা ক্যাম্পের ‘ডন’ পিচ্চি রাজা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
বিদেশ থেকে ফিরেই গ্রেপ্তার জেনেভা ক্যাম্পের ‘ডন’ পিচ্চি রাজা

পিচ্চি রাজা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও বিস্ফোরক আইনে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে আসছিল সে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অতীতেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে কৌশলে আত্মগোপনে চলে যেত পিচ্চি রাজা। পরে নেপথ্যে থেকে তার অপরাধচক্র পরিচালনা করত।

সবশেষ পুলিশের নজর এড়িয়ে নেপালে অবস্থান করছিল সে। মঙ্গলবার নেপাল থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে আগে থেকেই অবস্থান নেওয়া মোহাম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মাদক সিন্ডিকেট, সহযোগী ও অবৈধ অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে।

এদিকে কুখ্যাত এই সন্ত্রাসীর গ্রেপ্তারের খবরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকার সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

বিদেশ থেকে ফিরেই গ্রেপ্তার জেনেভা ক্যাম্পের ‘ডন’ পিচ্চি রাজা

বিস্তারিত কমেন্টে