মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২৩:৩৭

দায়িত্ব নিলেন নতুন ডিএমপি কমিশনার

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৫৭
শেয়ার: mail
দায়িত্ব নিলেন নতুন ডিএমপি কমিশনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।

আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি সিআইডি প্রধানের দায়িত্ব থেকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

দায়িত্ব নিলেন নতুন ডিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে