বাংলাদেশ ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাণিজ্য ও গণতন্ত্র নিয়ে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। রোববার (১৭ মে) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিক। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে ফ্রান্স বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করেছে। তিনি দাবি করেন, গত ষোলো বছরে শেখ হাসিনার সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছিল এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ বারবার আত্মত্যাগ করেছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, আন্তঃসংসদীয় সহযোগিতা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, মানবাধিকার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এ সময় স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়ে ফ্রান্স সরকারের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।

সাক্ষাতে ফরাসি দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

সোমবার, ১৮ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাণিজ্য ও গণতন্ত্র নিয়ে আলোচনা

প্রকাশিত: ১২:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬