রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৬:১৮
শিরোনাম
● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি

মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৫৫
শেয়ার: mail
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা তিনদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।

রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক-এর ভেতরে দুর্গম পাহাড়ি পথের ধারে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। তাদের সহায়তায় দ্রুত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতেই তার গলায় অস্ত্রোপচার করা হয় এবং পরে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, শিশুটির মৃত্যু হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকালে ইরা বাড়ি থেকে বের হয়েছিল। কীভাবে সে দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাল—তা এখনো স্পষ্ট নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি

বিস্তারিত কমেন্টে