রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৮:৫৭

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে

শাকিব খান ও সুনিধি, সংগৃহীত ছবি।

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। শুরু থেকেই শাকিব খানকে কেন্দ্র করে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়, যা পোস্টার, টিজার ও প্রথম গান প্রকাশের পর আরও বেড়ে যায়।

সম্প্রতি প্রকাশিত ‘পিরিতি’ শিরোনামের গানটি দর্শক–শ্রোতাদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই গানে সংগীতশিল্পী পান্থ কানাইকেও দেখা গেছে। শোনা যাচ্ছে, সিনেমায় তার একটি বিশেষ উপস্থিতিও থাকতে পারে।

এরই মধ্যে সিনেমাটি নিয়ে এসেছে নতুন চমক। ‘রকস্টার’-এ একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত।

জানা গেছে, সিনেমার শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি নায়েক। তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি এবং পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। একইভাবে পরিচালক আজমান রুশোও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করে চমকের ইঙ্গিত দিয়েছেন।

রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে দক্ষ সুনিধি নায়েক ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’সহ একাধিক গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিত মুখ। শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ২০২০ সালের শেষে অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি কোক স্টুডিও বাংলাসহ বিভিন্ন সংগীত আয়োজনেও নিয়মিত অংশ নিচ্ছেন।

পরিচালক আজমান রুশো জানিয়েছেন, ‘রকস্টার’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া আরও রয়েছেন তানজিয়া জামান মিথিলাসহ একাধিক অভিনয়শিল্পী।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে

বিস্তারিত কমেন্টে